টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরিতে সাইফউদ্দিন
ফেব্রুয়ারী ১২, ২০২২
150
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগেই ইনজুরির কবলে পড়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। বাম পায়ের গোঁড়ালিতে আঘাত পেয়েছেন দলের মূল ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন।
তবে ইনজুরি কতটুকু গুরুতর সেটা অবশ্য জানা যায়নি। সোমবার জানা যাবে হয়তো।
রোববার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে অনুশীলনে নামে রাজশাহী। অনুশীলনের শুরুতেই ফুটবল খেলার সময় গোঁড়ালিতে ব্যথা পান সাইফউদ্দিন। পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই পেস বোলিং অলরাউন্ডার। রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার জানিয়েছেন, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হান্নান সরকার বলেন, ‘আপাতত ওকে (সাইফউদ্দিন) পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর প্রয়োজন হলে এক্স-রে করাব। আগামীকাল সকাল ১১টায় আমাদের অনুশীলন সেশনে জানা যাবে ওর চোট কতটা গুরুতর। ’
আগামী ২৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
মিনিস্টার গ্রুপ রাজশাহী দল: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, রাকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।
সর্বশেষ খবর
- ভাড়াটিয়াকে নির্যাতনের অভিযোগে বাড়ীর মালিক বাংলাদেশী ডেন্টিষ্ট মাহফুজুল হাসান গ্রেফতার, জামিনে মুক্তিলাভ, একাধিক মামলা
- আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটি আয়োজিত পবিত্র শবেবরাতের তাৎপর্য ও মাহে রামাদানে করণীয় শীর্ষক সেমিনার
- যুক্তরাষ্ট্র সীমান্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন বিবেচনার প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ
- চ্যানেল আইর নির্বাহী পরিচালক ফরিদুর রেজা সাগরকে দেখতে মেমোরিয়াল স্লােন কেটারিং হাসপাতালে গৃহায়ন মন্ত্রী স ম রেজাউল করিম
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর ১ম বাংলাদেশী লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন নিউইয়র্ক এর শেফ খলিলুর রহমান
সাম্প্রতিক মন্তব্য
- It is a long established fact that a reader will be distract...
- It is a long established fact that a reader will be distract...
- It is a long established fact that a reader will be distract...
ক্যাটাগরি
- সাম্প্রতিক মন্তব্য ( 0 )
- সর্বশেষ খবর ( 1 )
- রাজনীতি ( 11 )
- আলোচিত সংবাদ ( 13 )
- প্রযুক্তি ( 13 )
- শিল্প সাহিত্য ( 14 )
- ধর্ম ( 14 )
- স্বাস্থ্য ( 14 )
- কমিউনিটি ( 14 )
- বাকি বিশ্ব ( 13 )
- আন্তর্জাতিক ( 15 )
- যুক্তরাষ্ট্র ( 13 )
- প্রিন্ট সংস্করণ ( 13 )
- বাংলাদেশ ( 13 )
- সর্বাধিক পঠিত ( 14 )
- ব্রেকিং নিউজ ( 15 )
- যুক্তরাষ্ট্র ( 17 )
- বাংলাদেশ ( 15 )
- বাকি বিশ্ব ( 15 )
- কমিউনিটি ( 19 )
- অর্থনীতি ( 15 )
মন্তব্য করুন