নিউইয়র্ক সিটি কাউন্সিল : শাহানা হানিফ ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ারম্যান
ফেব্রুয়ারী ১২, ২০২২
150
নিউইয়র্ক: নিউইয়র্ক সিটি কাউন্সিলে ইমিগ্রেশন সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফ। গত ২০ জানুয়ারী সিটি কাউন্সিল সংবাদটি প্রকাশ করেছে। তিনি সাবেক কাউন্সিলম্যান কার্লোস ম্যানচাকা’র স্থলাভিসিক্ত হলেন। নতুন দায়িত্ব প্রাপ্তির পর শাহানা হানিফ এক বিবৃতিতে বলেছেন, কঠোর পরিশ্রমী বাংলাদেশী দম্পতির সন্তান হিসেবে নিজেকে গৌরবান্বিত ও সম্মানিত বোধ করছি। লাখ লাখ অভিবাসী এই নিউইয়র্ক সিটিকে আপন ভুবন হিসেবে গ্রহণ করেছেন। এ অবস্থায় গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন সম্পর্কিত কমিটির চেয়ার হওয়ায় লাখ লাখ অভিবাসীর সমস্যার কথা অকৃপণভাবে শুনবো এবং তা সমাধানে সাধ্যমতো দায়িত্ব পালন করবো। তিনি বলেন, ইমিগ্র্যান্টদের সম্মান, অধিকার ও মর্যাদা সুরক্ষায়ও সোচ্চার থাকবো। তিনি বলেন, নিউইয়র্ক সিটি ইমিগ্র্যান্টদের হোম। শাহানা হানিফ বলেন, সিটি মেয়র অফিসের ইমিগ্রেশন সম্পর্কিত কর্মকর্তাগণও যাতে আন্তরিকতার সাথে নিজে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেন সেদিকেও দৃষ্টি রাখবো। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ থেকে গত নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে জয়ী হয়েছেন শাহানা হানিফ। নিউইয়র্ক সিটি কাউন্সিলে এর আগে আর কোনো বাংলাদেশী-আমেরিকান জয়ী হতে পারেননি। শাহানা হানিফ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের জ্যেষ্ঠ কন্যা। তার জন্ম ও বেড়ে ওঠা সিটির ব্রুকলীনে। খবর ইউএনএ’র।
সর্বশেষ খবর
- ভাড়াটিয়াকে নির্যাতনের অভিযোগে বাড়ীর মালিক বাংলাদেশী ডেন্টিষ্ট মাহফুজুল হাসান গ্রেফতার, জামিনে মুক্তিলাভ, একাধিক মামলা
- আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটি আয়োজিত পবিত্র শবেবরাতের তাৎপর্য ও মাহে রামাদানে করণীয় শীর্ষক সেমিনার
- যুক্তরাষ্ট্র সীমান্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন বিবেচনার প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ
- চ্যানেল আইর নির্বাহী পরিচালক ফরিদুর রেজা সাগরকে দেখতে মেমোরিয়াল স্লােন কেটারিং হাসপাতালে গৃহায়ন মন্ত্রী স ম রেজাউল করিম
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর ১ম বাংলাদেশী লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন নিউইয়র্ক এর শেফ খলিলুর রহমান
সাম্প্রতিক মন্তব্য
- It is a long established fact that a reader will be distract...
- It is a long established fact that a reader will be distract...
- It is a long established fact that a reader will be distract...
ক্যাটাগরি
- সাম্প্রতিক মন্তব্য ( 0 )
- সর্বশেষ খবর ( 1 )
- রাজনীতি ( 11 )
- আলোচিত সংবাদ ( 13 )
- প্রযুক্তি ( 13 )
- শিল্প সাহিত্য ( 14 )
- ধর্ম ( 14 )
- স্বাস্থ্য ( 14 )
- কমিউনিটি ( 14 )
- বাকি বিশ্ব ( 13 )
- আন্তর্জাতিক ( 15 )
- যুক্তরাষ্ট্র ( 13 )
- প্রিন্ট সংস্করণ ( 13 )
- বাংলাদেশ ( 13 )
- সর্বাধিক পঠিত ( 14 )
- ব্রেকিং নিউজ ( 15 )
- যুক্তরাষ্ট্র ( 17 )
- বাংলাদেশ ( 15 )
- বাকি বিশ্ব ( 15 )
- কমিউনিটি ( 19 )
- অর্থনীতি ( 15 )
মন্তব্য করুন